মাগুরানিউজ.কমঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার উপজেলার গয়েসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী সাহেব আলী ও হাবিবুর রহমান দলুর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।
এ ঘটনায় পুলিশ বাহারুল ইসলাম নামে একজনকে আটক করেছে।
ওই ওয়ার্ডের বাসিন্দারা জানান, সাহেব আলী ও হাবিবুর রহমান দলুর সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন উত্তেজনা চলছিল। সকালে সাহেব আলীর সমর্থকেরা গণসংযোগে বের হলে হাবিবুরের সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় একটি টি দোকান ও ছয়টি বাড়িঘরে ভাংচুর করে দুই পক্ষ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।


