খুলনা বিভাগের শ্রেষ্ঠ ডিজিটাল জেলা যশোর

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

খুলনা বিভাগের শ্রেষ্ঠ ডিজিটাল জেলা নির্বাচিত হয়েছে যশোর।

এ জেলা বিভিন্ন ক্যাটাগরিতে ১৬টি পুরস্কার পেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শুক্রবার খুলনা জেলা প্রশাসন প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে খুলনা বিভাগী কমিশনার আবদুস সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মঈন উদ্দিন, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিম এবং এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনিসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ফারুক হোসেন।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ ডিজিটাল উদ্ভাবনী মেলায় যশোর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ওয়েব পোর্টাল সম্মাননা, ন্যাশনাল-ই সার্ভিস পরিচালনায় শ্রেষ্ঠ জেলা সম্মাননা, আইসিটি ব্যবহার ও উদ্ভাবন চর্চায় শ্রেষ্ঠ জেলা প্রশাসক সম্মাননা, শ্রেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার কেশবপুর ও ঝিকরগাছা, যশোর শিক্ষা বোর্ড, শ্রেষ্ঠ মেয়র বেনাপোল পৌরসভা ও সচিব, যশোর সরকারি বালিকা বিদ্যালয়, শ্রেষ্ঠ ইউনিয়ন আরবপুর ও শার্শা, শ্রেষ্ঠ উদ্যোক্তা আরবপুর ইউনিয়নের আরিফুজ্জামান, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সদর যশোর।

খুলনা বিভাগের ৫৪টি প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে যশোর জেলা ১৬টি পুরস্কার পেয়েছে। একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহায়তায় খুলনা বিভাগীয় প্রশাসন এ মেলার আয়োজন করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: