মাগুরানিউজ.কমঃ
১লা বৈশাখ শুভ নববর্ষ উদযাপনের ব্যাপক প্রস্ততি চলছে মাগুরাতে। পাল পাড়ায় শিল্পীরা ব্যস্ত সময় অতিবাহিত করছেন । তৈরী হচ্ছে নানা ধরনের খেলনা বৈশাখী মেলায় বিক্রির জন্য। বিভিন্ন দোকানে বৈশাখী কাপড় বিক্রয়ের ধুম লেগেছে ।
নববর্ষ উদযাপনে জেলার বিভিন্ন এলাকায় বৈশাখী মেলা বসে।
এদিকে বিভিন্ন সংগঠনের এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ১লা বৈশাখ নববর্ষ উদযাপনের ব্যাপক প্রস্ততি গ্রহন করা হয়েছে । অনুষ্ঠিত হবে র্যালী, বৈশাখী মেলা, গ্রামীন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


