মাগুরানিউজ.কমঃ
খুলনা বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬ এ শ্রেষ্ঠ পোর্টালের ক্যাটাগরিতে মাগুরা জেলা তথ্য অফিস খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ পোর্টালের মর্যাদা লাভ করে সম্মাননা ও পুরস্কৃত হয়েছে।
৮ এপ্রিল খুলনা জেলা প্রশাসকের অফিস চত্বরে মেলার সমাপনী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব জনাব মোঃ অাবুল কালাম অাজাদ এ পুরস্কার ও সম্মাননা প্রদান করেন।
মাগুরা জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম এ সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।
এসময় মন্ত্রী পরিষদ বিভাগের অতিরক্ত সচিব, প্রধানমন্ত্রী র কার্যালয়ে এটুঅাই প্রোগ্রামের কর্মকর্তাগণ, খুলনা বিভাগের কমিশনার ও অন্যান্য কর্মকর্তা, খুলনা র্রেঞ্জের পুলিশের ডিঅাইজি, খুলনা বিভাগের জেলা প্রশাসকগণ এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে জেলা তথ্য অফিস সুত্রে জানা গেছে।
উল্লেখ্য এর অাগে মাগুরায় জেলা পর্যায়ের ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬ তেও জেলা তথ্য অফিস, মাগুরা জেলার শ্রেষ্ঠ পোর্টালের মর্যাদা ও পুরস্কৃত হয়েছিল।
মাগুরা জেলা তথ্য অফিসের এ অর্জনে মাগুরা নিউজের বিশেষ অভিনন্দন।


