আজ বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
- শ্রীপুর ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- শ্রীপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
মাগুরানিউজ.কমঃ
ধোয়াবিহীন তামাক ব্যবহার করে মাগুরা জেলার হাজার হাজার নারী পুরুষ নানা রোগে অক্রান্ত হয়ে মৃত্যুও দিকে এগিয়ে যাচ্ছে। অথচ সিগারেট বিড়ির উপর সরকারি বিভিন্ন সতর্ক বার্তার ব্যবস্থা থাকলেও এক্ষেত্রে সরকারের তেমন কোন পদক্ষেপ নেই বললেই চলে। সাথে মুক্তবাজার অর্থাৎ প্রতিবেশী দেশ সহ সব দেশের জর্দাই মিলছে বাজারে।
তামাকজাত দ্রব্য না পুড়িয়ে সরাসরি সেবন করা, মুখে রেখে দিয়ে, চিবিয়ে বা নাক দিয়ে গন্ধ শুঁকে খাওয়া হয় তা ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য নামে পরিচিত। ধোঁয়াবিহীন তামাকে প্রচুর পরিমাণে নিকোটিন থাকে এবং তা মুখের ভিতরের আস্তরণ দিয়ে শরীরে প্রবেশ করে। আমাদের দেশে সাধারণভাবে ধোঁয়াবিহীন তামাক দ্রব্যের মধ্যে সাদাপাতা বা আলা পাতা, হাজারো প্রকারের জর্দা ও গুল অন্যতম। জর্দা ও গুলের ব্যবহার বর্তমান শহরের চেয়ে গ্রামে খুব বেশি এবং ধনী ও মধ্যবিত্তের চেয়ে গরীবের মধ্যে বেশি।
মাগুরায় ধোঁয়াবিহীন তামাকের কারনে হাজার হাজার নারী-পুরুষ আক্রান্ত হচ্ছে নানা রোগে। জেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে ধোঁয়াবিহীন তামাক বিক্রি হচ্ছে। এক্ষেত্রে আইনের কোন প্রয়োগ আছে বলে মনে হয় না। ব্যবসায়ীরাও কোনো আইন মানছেন না।
বেশিরভাগ এজাতীয় তামাকজাত পণ্যের গায়ে কোনো স্বাস্থ্য বা অন্য ক্ষতিসম্পর্কিত সচিত্র সতর্কবাণী না থাকায় সাধারণ মানুষ এ ক্ষতি সম্পর্কে জ্ঞাত নয়।


