মাগুরানিউজ.কমঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাগুরায় জমে উঠেছে প্রার্থীদের তুমুল প্রচার প্রচারণা। ভোটকে কেন্দ্র করে সদর বাদে সব ইউনিয়নের প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ব্যানার ফেস্টুন আর মাইকিংয়ে মুখরিত রয়েছে এলাকাগুলো।


