মোটরসাইকেল নিবন্ধনে এবার কিস্তি সুবিধা মিলবে

মাগুরানিউজ.কমঃ

mnঢাকা অফিস-  

মোটরসাইকেল নিবন্ধনের সময় সড়ক করের ক্ষেত্রে কিস্তি সুবিধা দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ।

এর ফলে মোটরসাইকেল ক্রেতাদের এককালীন খরচ সামান্য কমে আসবে; পুরো কর তারা শোধ করতে পারবেন পরে, আট বছরে।

সোমবার এক প্রজ্ঞাপনে বিআরটিএ জানিয়েছে, ১০০ সিসির মোটরসাইকেল (জ্বালানি ছাড়া ওজন ৯০ কেজি) নিবন্ধন ও অন্যান্য ফি বাবদ আগে ৮ হাজার ১৬৩ টাকা দিতে হতো। সেই সঙ্গে সড়ক কর হিসাবে ৫ হাজার ৭৫০ টাকা মিলিয়ে মোট দিতে হতো ১৩ হাজার ৯১৩ টাকা।  

নতুন নিয়মে আগের মতোই নিবন্ধন ও অন্যান্য ফি বাবদ আগে ৮ হাজার ১৬৩ টাকা দিতে হবে।তার সঙ্গে সড়ক করের প্রথম কিস্তি বাবদ ১ হাজার ১৫০ টাকা দিলেই মিলবে নিবন্ধন।

সড়ক করের বাকি টাকা শোধ করতে হবে আট বছরে চারটি সমান কিস্তিতে; প্রতি কিস্তি ১ হাজার ১৫০ টাকা হিসাবে।

একই নিয়ম প্রযোজ্য হবে ১০০ সিসির বেশি (জ্বালানি ছাড়া ওজন ৯০ কেজির বেশি) ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রেও।

এ ধরনের মোটরসাইকেলে আগে নিবন্ধন ও অন্যান্য ফি বাবদ ৯ হাজার ৭৭৩ টাকা এবং সড়ক কর হিসাবে ১১ হাজার ৫০০ টাকা দিতে হতো। সব মিলিয়ে বাইক মালিকের দিতে হতো ২১ হাজার ২৭৩ টাকা।

এখন নিবন্ধন ও অন্যান্য ফি বাবদ ৯ হাজার ৭৭৩ টাকার সঙ্গে সড়ক করের প্রথম কিস্তিতে ২ হাজার ৩০০ টাকা দিলে নিবন্ধন হয়ে যাবে। পরের আট বছরে চার কিস্তিতে (প্রতি কিস্তি ২ হাজার ৩০০ টাকা) পরিশোধ করা যাবে সড়ক করের বাকি টাকা।

(সংশোধিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: