৭ মে মাগুরার শালিখা ও মহম্মদপুরে ইউপি নির্বাচন

মাগুরানিউজ.কমঃ

mnঢাকা অফিস:

চতুর্থ ধাপের ৭৪৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ইউপিতে আগামী ৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২৭ মার্চ রাতে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার বিষয়টি জানানো হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১০ ও ১১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ১৯ এপ্রিল সময় নির্ধারণ করা হয়েছে।

চতুর্থ ধাপের ৭৪৩ ইউনিয়নের মধ্যে মাগুরার মহম্মদপুর উপজেলার ৮ ইউনিয়ন ও শালিখার ৭ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: