ফান্দে পড়িয়া বগা কান্দে রে।

মাগুরানিউজ.কমঃ

mn
স্টাফ রিপোর্টারঃ

ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফাঁদ বসাইছে ফান্দি রে ভাই পুঁটি মাছো দিয়া, ওরে মাছের লোভে বোকা বগা পড়ে উড়াল দিয়া রে।। ফান্দে পড়িয়া বগা করে টানাটুনাl ওরে আহারে কুংকুরার সুতা, হল লোহার গুনারে।। ফান্দে পড়িয়া বগা …….

প্রতিপক্ষকে ফাঁসাতে আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে মিথ্যা মামলা করে নিজেই ফেঁসে গেলেন মাগুরার শালিখার মোঃ সেলিম হোসেন (৪৫) নামের এক ব্যাক্তি। আজ বিকালে পুলিশ সেলিমকে আটক করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

পুলিশ জানায়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি মাগুরার শালিখা উপজেলার কুমারকোটা গ্রামের মৃত বারিক মোল্যার ছেলে সেলিম হোসেন অপহৃত হয়েছেন বলে প্রচার করেন তার স্বজনেরা। এ ঘটনায় সেলিমের শশুর আব্দুর রউফ মিয়া জামাইকে অপহরণ করে পাচারের অভিযোগে প্রতিবেশি পাঁচজনকে আসামী করে শালিখা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মিথ্যা মামলা দায়ের করেন। প্রকৃতপক্ষে সেলিম প্রতিপক্ষকে ফাঁসাতে আত্মগোপনে চলে গিয়েছিলো।

প্রযুক্তির সহায়তায় মাগুরা জেলা পুলিশ ঐ ব্যক্তির শ্বশুর ও আত্মীয় স্বজন, পরিবারের সদস্যদের মোবাইলে আলাপচারিতা পর্যালোচনা করে আজ সোমবার বিকেলে ফরিদপুর জেলার মধুখালী থানার চরপুকুরিয়া গ্রাম থেকে তদন্তকারী অফিসার জনাব মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সেলিমকে আটক করেন।

মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: