মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশ সড়ক যোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- বিআরটিএ মোটরসাইকেল রেজিস্ট্রেশন কর ও ফি ইঞ্জিনের ক্ষমতাভেদে ৩৩ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত কমিয়ে এনেছে।
সোমবার বিআরটিএর এক প্রজ্ঞাপনে বলা হয়, ১০০ সিসির মোটরসাইকেল (জ্বালানি ছাড়া ওজন ৯০ কেজি) নিবন্ধনে এখন থেকে ১৩ হাজার ৯১৩ টাকার বদলে দিতে হবে ৯ হাজার ৩১৩ টাকা।
আর ১০০ সিসির বেশি (জ্বালানি ছাড়া ওজন ৯০ কেজির বেশি) ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন ফি ২১ হাজার ২৭৫ টাকা থেকে কমিয়ে ১২ হাজার ৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


