মাগুরানিউজ.কমঃ
একাত্তরের ২৫শে মার্চ। ভয়াল কাল রাত মুছে দিয়ে প্রচণ্ড শক্তিতে জেগে ওঠা বাঙালি এনেছিল স্বাধীনতার আলো।
এই ২৫শে মার্চ রাতে একটি কোণেও যেন না থাকে অন্ধকার। যে যেখানেই থাকি জ্বেলে দিই আলোর প্রদীপ। শোককে শক্তি করে এগিয়ে যায় আলোকিত আগামীর দিকে।
আপনাদের প্রতি আমাদের অনুরোধ, যে যেখানেই থাকুন না কেন একটি মোমবাতি জ্বালিয়ে অংশ নিন নাম না জানা অগুনতি শহীদের আত্মত্যাগের সম্মানে।


