মাগুরানিউজ.কমঃ
আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন না করলে পর্যায়ক্রমে রেজিস্ট্রেশনবিহীন সিম বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তারানা হালিম বলেন, আমি বারবার বলেছি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমের তথ্য এনআইডিতে যাচ্ছে। অন্য কোথাও সংরক্ষিত হচ্ছে না। এটি আমি এনসিওর করছি। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ৩০ এপ্রিলের পর ক্রমান্বয়ে যেসব মোবাইল ফোন কম্পানির সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হয়নি সেগুলোতে সংকেত পাঠাবো।
প্রতিমন্ত্রী বলেন, এসব সিম কয়েক ঘণ্টার জন্যে বন্ধ করে দেওয়া হবে। এভাবে ক্রমান্বয়ে একপর্যায়ে সেগুলো বন্ধ হয়ে যাবে। আমরা এটি করবো কয়েক ঘণ্টা বন্ধ করে ইঙ্গিত দিলে সিমের মালিক গিয়ে নিবন্ধন করে নেবেন।


