মাগুরা-যশোর মহাসড়কে বাসচাপায় হবু দম্পতি নিহত

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

মাগুরা-যশোর মহাসড়কে আজ দুপুর ৩টার দিকে কলেজছাত্র মিরাজ হোসেন (২২) ও কলেজছাত্রী শান্তা খাতুন (২০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মহাসড়কের যশোর শহরতলীর পাঁচবাড়িয়া আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিরাজ যশোর শহরতলীর বাহাদুরপুর গ্রামের মেহগনিতলা এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি যশোর শহরের বেসরকারি কারিগরি প্রতিষ্ঠান মুসলিম এইড’র ছাত্র। আর শান্তা খাতুন ঝিনাইদহের বারোবাজারের মশিহাটি গ্রামের শহর আলীর মেয়ে। তিনি যশোর শহরের সরকারি সিটি কলেজের অনার্স বাংলা প্রথমবর্ষের ছাত্রী। তাদের দুজনের মধ্যে প্রেমজ সম্পর্ক ছিলো। ভবিষ্যতে তাদের বিয়ে দেওয়া হবে বলে পারিবারিকভাবে কথাবার্তা চূড়ান্ত ছিলো বলে স্বজনরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যমে প্রকাশ, মিরাজ হোসেন ও শান্তা খাতুন মোটরসাইকেলযোগে যশোর-মাগুরা মহাসড়ক ধরে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর শহরতলীর পাঁচবাড়িয়া আমতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার এএসআই শারমিন জানান, মিরাজ হোসেন ও শান্তা খাতুন মোটরসাইকেলে খাজুরার দিকে গেলে যশোরমুখী একটি বাস তাদের চাপা দিলে তারা ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাস চালক ও হেলপার পালাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: