মাগুরানিউজ.কমঃ
ওয়েব ডেস্ক: মাত্র ১ টাকায় কম্পিউটার নিয়ে এল জনপ্রিয় কম্পিউটার কোম্পালি ডেল। এবার আর কম্পিউটার কেনার জন্য টাকা জমানোর চিন্তা করতে হবে না। আপনাদের সাহায্যের জন্য এরকম একটা চমকদার সুবিধা নিয়ে এল ডেল।
আজ ভারতের অনলাইন ২৪ ঘন্টা প্রকাশিত খবরে জানা যায়,’ব্যাক ইন স্কুল’ ক্যাম্পেনের মাধ্যমে বেশি সংখ্যক মানুষের ঘরে ঘরে প্রযুক্তিকে পৌঁছে দেওয়ার অভিনব প্রয়াস ডেলের। আর তাই মাত্র ১ টাকায় মানুষের ঘরে ঘরে কম্পিউটার পৌঁছে দিতে চায় ডেল।
আসলে প্রথমে ১ টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিনে নেওয়া যাবে কম্পিউটারটি। আর বাকি টাকা পরবর্তীকালে কোনও ইন্টারেস্ট ছাড়াই EMI-তে দেওয়া যাবে।

