অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষাস্তর নির্ধারণ

মাগুরানিউজ.কমঃ

mnঢাকা অফিস-

অবশেষে অষ্টম শ্রেণী পর্যন্ত দেশের প্রাথমিক শিক্ষাসীমা নির্ধারণ করা হলো। ইতোমধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার দায়িত্ব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে বুঝিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বটি বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক স্তর পঞ্চম শ্রেণীর পরিবর্তে অষ্টম শ্রেণীতে উন্নীত করার নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও প্রচার করা হয়েছে। 

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা সচিব হুমায়ূন খালিদ গণমাধ্যমকর্মীদের কাছে বলেন, ‘আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সার্বিক কার্যক্রম পরিচালনার ব্যাপারে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন রাজনৈতিক পর্যায়ে এটি চূড়ান্ত হবে। এই সিদ্ধান্তের ফলে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, শিক্ষকদের বেতনসহ সার্বিক কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেখভাল করবে।’

এছাড়াও বুধবারের ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন বোর্ডের আওতায় পরীক্ষাগুলো নেয়া হবে। পাশাপাশি ৫ম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

তবে এই পরীক্ষা দুটি আগামী ২০১৮ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে কেবল ৮ম শ্রেণীতে প্রাথমিক সমাপনী পরীক্ষা থাকবে নাকি পঞ্চম শ্রেণীতেও পরীক্ষা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: