দেশকে রূপকথার রাত উপহার

মাগুরানিউজ.কমঃ

mn

বিশেষ প্রতিবেদক-

মাশরফি মর্তুজাকে বাংলাদেশ ক্রিকেটমহল আর দেশজ মিডিয়া যেমন প্রশ্নাতীত আনুগত্যের সঙ্গে দেখে, সে ভাবে রণতুঙ্গাকেও শ্রীলঙ্কা ক্রিকেট দেখে কি না সন্দেহ! বা সৌরভকে ভারত!

মাশরফি শুধু টিমের অধিনায়কই নন, দলের পিতা। বলা যেতে পারে বাংলাদেশ ক্রিকেটের মাইক ব্রিয়ারলি। তাঁর বলের গতি এখন একশো তিরিশের আশেপাশে ঘোরাফেরা করে। ব্যাটেও নিয়মিত প্রচুর রান করে দেন, এমন নয়। তবু মাশরফিকে বাদ দিয়ে টিম নামানো যায় না কারণ গোটা দলের রিমোট সব সময় তাঁরই হাতে। তিনি প্লেয়িং আবার এক অর্থে নন-প্লেয়িং ক্যাপ্টেনও। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আজ অবধি কেউ এমন লোকগাথার নায়ক হয়ে উঠতে পারেননি। তা তাঁকে ঘিরে অতিমানবীয় রূপকথার প্রলেপে বুধবার আর একপ্রস্ত আবির লাগিয়ে দিলেন মাশরফি। কার্যত সেমিফাইনাল ম্যাচের কঠিনতম সময়ে পরপর দু’টো বাউন্ডারি মারলেন বিপক্ষের ভয়ঙ্করতম মহম্মদ আমেরকে।

ওয়ান ডে বিশ্বকাপের আবিষ্কার মাহমুদউল্লাহ-র হাত থেকে এল উইনিং স্ট্রোক। তাঁর অপরাজিত ২২ রানের আগে ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেট একটা ১ সংখ্যা বসাবে। শাহিদ আফ্রিদির দেশের জন্য যদি আজকের রাত কলঙ্কের হয়। বাংলাদেশের জন্য মায়াবী ইতিহাস!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: