মাগুরানিউজ.কমঃ
মহম্মদপুরের বড়রিয়া গ্রামে সোমবার রাতে অগ্নিকান্ডে একটি পরিবারের ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি।
রাতে বড়রিয়া গ্রামের পান্নু মোল্যার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারিদিকে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে পান্নু মোল্যার ৩টি ঘর ভস্মীভূত হয়ে যায়।
এতে অর্থ, একটি নছিমন, ধান, পাট ও মূল্যবান আসবাবপত্রসহ ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

