আজ বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান, মাগুরা নিউজের শুভকামনা

মাগুরানিউজ.কমঃ 

mnডেস্ক রিপোর্ট-

এশিয়া কাপে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে মাশরাফি বাহিনী। বাংলাদেশের জন্য অলিখিত এই সেমিতে খেলছেন না পেইসার মুস্তাফিজুর রহমান। টাইগার অধিনায়ক বলছেন- ঘাটতি সামলাতে পেসারদের নিতে হবে বাড়তি দায়িত্ব। ওদিকে, উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার ছক কষছে পাকিস্তান।

৬ মার্চের ফাইনালের এখনো বাকি পাঁচ দিন। মিরপুরের বাতাসে এখনই টের পাওয়া যাচ্ছে যুদ্ধের আভাষ। বাংলাদেশের জন্য যা অঘোষিত সেমিফাইনাল, পাকিস্তানের জন্য তা টিকে থাকার লড়াই। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে মিরপুরের সবুজ উইকেট।

পাকিস্তানের বোলিং কোচ আজহার মাহমুদ জানান, এখানকার বাউন্সি পিচে মানিয়ে নিতে আমাদের ব্যাটসম্যানদের কিছু সমস্যা হচ্ছে। দলের টপ অর্ডার পুরো ছন্দে নেই। এখানে সফলতা পেতে হলে এ পিচের সাথে খুব দ্রুত মানিয়ে নিতে হবে।

অন্যপ্রান্তে যখন চোখ রাঙাচ্ছেন মোহাম্মদ আমির, তখন সাইড স্ট্রেইনে ছিটকে গেছেন মুস্তাফিজ। বিপিএল মাতানো আবু হায়দারের মাঠে নামা এখনো নিশ্চিত নয়, তবে ক্যাপ্টেন ম্যাশের ধারনা- মুস্তাফিজ ঘাটতি সামাল দেবার সামর্থ্য আছে পেস ব্যাটারিতে।

সবশেষ ওডিআই সিরিজে টাইগারদের সামনে দাড়াতে পারেনি পাকিস্তান। সে সিরিজের সেরা পারফর্মার তামিম ফিরছেন দলে। ওপেনিং পার্টনারের সাথে সৌম্য যদি ফর্মটাও ফিরে পান, তবে ফাইনালের পথটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে টাইগারদের জন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: