মাগুরানিউজ.কমঃ
এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ১৩৯ রানের টার্গেট ৪ বল হাতে রেখেই পৌঁছে যায় মেন ইন ব্লু।
মিরপুরে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। সর্বোচ্চ ৩০ রান আসে কাপুগেদারার ব্যাট থেকে। শেষ দিকে থিসারা ও কুলাসেকারার ক্যামিওতে ৯ উইকেট হারিয়ে লড়াইয়ের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। দুটি করে উইকেট নেন বুমরাহ, পান্ডেয়া ও আশউইন। জবাবে, শুরুতেই দুই উইকেট হারালেও ভিরাট কোহলি, সুরেশ রায়না ও য়ুভরাজ সিং এর ব্যাটে ভর করে জয় পায় ভারত।


