মাগুরানিউজ.কমঃ
প্রতিবেদক-
আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জাতির অন্যতম শ্রেষ্ঠ এ সন্তান।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন নূর মোহাম্মদ। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮০তম জন্মবার্ষিকীতে মাগুরা নিউজের শ্রদ্ধাঞ্জলী।


