মাগুরানিউজ.কমঃ
ডেস্ক রিপোর্ট-
বাবার কাছে ফিরছে রাজকন্যা। জন্মের পর চারমাস ১৭ দিনের মাথায় প্রথমবারের মতো বাংলাদেশে আসছে সে। বলা হচ্ছে সাকিব আল হাসানের কন্যা আলাইনা হাসান অব্রির কথা। মা উম্মে আহমেদ শিশিরের সাথে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দিয়েছে সে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের ফেরার তথ্য নিশ্চিত করেছেন শিশির।
মজার ব্যাপার হলো, মেয়ের ফেরার দিনেই এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবেন সাকিব।


