মাগুরানিউজ.কমঃ
মানহানী মামলায় ডেইলী স্টার সম্পাদক মাহফুজ আনামকে আগামী ৮ মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়েছে মাগুরার একটি আদালত। আজ সোমবার দুপুরে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমতিয়াজুল ইসলাম এ আদেশ দেন।
জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ গত ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদী হয়ে সাংবাদিক মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার মানহানির মামলাটি দায়ের করেন। আজ পৃথক এক শুনানীতে মাহফুজ আনামকে আগামী ৮ মার্চ মাগুরা আদালতে হাজির হওয়ার জন্য সমন জারী করেন আদালত।
বাদী পক্ষের আইনজীবী রাশেদ মাহমুদ শাহীন জানান, গত ৩ জুন ২০০৭ তারিখে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ডেইলী ষ্টার পত্রিকায় একটি নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়। যে বিষযে গত ৩ ফেব্রুয়ারী সম্পাদক মাহফুজ আনাম একটি বেসরকারী টিভি চ্যানেলে ভুল স্বীকার করেন। জননেত্রী শেখ হাসিনার সম্মানের বিষয় চিন্তা করে এ ধরণের ভুল সংবাদ প্রকাশ উদ্দেশ্য প্রনোদিত ও মিথ্যাচার। এ কারণে তার বাদী সবুজ এ মামলাটি করেছিলেন।
আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজুল ইমলাম আজ সোমবার দুপুরে মামলাটি আমলে নিয়ে আগামী ৮ মার্চ মাহফুজ আনামকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বলে জানান রাশেদ মাহমুদ শাহীন।


