ভোট ৩১ মার্চ, মনোনয়ন জমার শেষ সময় ২ মার্চ

মাগুরানিউজ.কমঃ

mnঢাকা অফিস-

ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের ভোটের তারিখ আগামী ৩১ মার্চ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্যে ৬৮৪টি ইউপির চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

বৃহস্পতিবার ইউপির তালিকাসহ ভোটের সময়সূচি নির্ধারণ করে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছে ইসি।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব রকিব উদ্দিন মণ্ডল জানান, দ্বিতীয় ধাপের ভোটের সময়সূচি জানিয়ে দেয়া হয়েছে। স্ব স্ব ইউপির তফসিল সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বিজ্ঞপ্তি আকারে জারি করবেন।

ঘোষিত তফসিলে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ, বাছাই ৫ ও ৬ মার্চ, প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ এবং ভোট ৩১ মার্চ।

এর আগে ১১ ফেব্রুয়ারি ৭৫২ ইউপির তফসিল দেয় ইসি। ২২ মার্চ এসব ইউপিতে ভোট হবে। পরে সীমানা ও আইনী জটিলতায় ১৩ ইউপি তালিকা থেকে বাদ দেয়া হয়।

দ্বিতীয় ধাপে ৭১০ ইউপির প্রাথমিক তালিকা থাকলেও ৬৮৪ ইউপির তালিকা ইসি চূড়ান্ত করে বৃহস্পতিবার।

এবার সারা দেশে ৬ ধাপে ইউপির ভোট হচ্ছে। ইতোমধ্যে ৬টি ভোটের দিনও জানিয়ে দিয়েছে ইসি।

পরে ধাপে ২৩ এপ্রিল ৭১১টি, ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: