স্টাফ রিপোর্টার-
মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপির আগের কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে লাহুড়িয়া কলেজের অধ্যক্ষ মৈমুর আলী মৃধাকে আহ্বায়ক, মিজানুর রহমান কাবুলকে যুগ্ম-আহ্বায়ক ও মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চুকে সদস্য সচিব মনোনিত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।


