মাগুরানিউজ.কমঃ
যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার চতুর্থ দিন ইংরেজি ২য় পত্রে মাগুরাতে ২৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, ইংরেজী ২য় পত্রের পরীক্ষায় বোর্ডের ২ শ’ ৪৩ টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৩ হাজার ৮শ’ ৮২ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪ শ’ ২৬ জন শিক্ষার্থী।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে মাগুরায় ১৬টি পরীক্ষা কেন্দ্রে রয়েছে ২৫ জন পরীক্ষার্থী।

