সব ইউপিতে হিসাব সহকারী পদে লোক নেবে সরকার

মাগুরানিউজ.কমঃ

mn

ঢাকা অফিস-

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের ইউনিয়ন পরিষদগুলোতে হিসাব সহকারী পদে লোক নিয়োগের চিন্তা-ভাবনা করছে সরকার। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদের জন্য হিসাব সহকারী পদ সৃষ্টির কার্যক্রম হাতে নিয়েছে।

হিসাব সহকারী একই সঙ্গে কম্পিউটার অপারেটরের দায়িত্বও পালন করবেন। নিয়োগের ব্যাপারে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে বলে সংসদে জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে সরকার দলীয় (চট্টগ্রাম-৪) সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘হিসাব সকহারী কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগে অর্থ বিভাগের সম্মতি পাওয়া যায়নি। অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেলেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: