মাগুরা টিচার্স ট্রেনিং কলেজসহ ২৩ কলেজের বিএড সনদধারীরা উচ্চতর স্কেল পাবেন

মাগুরানিউজ.কমঃ

mn

অবশেষে মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ, মাগুরা সদর, এজি একাডেমি, মাগুরাসহ বিশেষ তালিকাভুক্ত করা ২৩টি বেসরকারি টিচার্স ট্রেনিং (টিটি) কলেজের ওপর থেকে শনির দশা দূর হলো। এসব কলেজ থেকে বিএড সনদ অর্জনকারীরা এখন থেকে উচ্চতর স্কেলে বেতন ভাতা পাবেন। ২৮ জানুয়ারি মন্ত্রণালয়ের এক পত্রে উচ্চতর স্কেল পাওয়া নিশ্চিত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০০৮ সালের এক সিদ্ধান্তে এসব কলেজ থেকে পাস করা বিএড শিক্ষকদের উচ্চতর স্কেল পাওয়া স্থগিত হয়ে যায়।

শিক্ষা মন্ত্রণালয়ের আইন শাখার যুগ্মসচিব ডা. মো. ফারুক হোসেন স্বাক্ষরিত পত্রে বলা হয়, হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় শুধুমাত্র বাদী ২৩ বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড সনদ অর্জনকারী শিক্ষকদের বিএড স্কেল প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহাপরিচালক (অধ্যাপক ফাহিমা খাতুন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে।

আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২৩টি বেসরকারি টিটি কলেজ হাইকোর্টে মামলা (৫০৩৮/২০০৯) করলে আদালত সেই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন।

মন্ত্রণালয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে (আপিল বিভাগ) আপিল করে, তবে রায় স্থগিত না হওয়ায় এসব কলেজ থেকে পাস করা বিএড শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানে কোনো বাধা নেই।

তাই মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে, আপিল বিভাগে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুধুমাত্র এই ২৩ টিটি কলেজ থেকে বিএড সনদধারী শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদান করতে হবে। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: