প্রয়োজনে হরতাল মাগুরা ফরিদপুরে নয়, আলোচনায় ‘মাগুরা বিভাগ’

মাগুরানিউজ.কমঃ

magura division

বিশেষ প্রতিবেদক-

মাগুরা সম্মিলিত সামাজিক আন্দোলন আজ বৃহস্পতিবার সকালে শহরের চৌরঙ্গী মোড়ে মানবন্ধন করেছে। মানববন্ধনে বক্তারা প্রস্তাবিত ফরিদপুর বিভাগে মাগুরা জেলার অন্তর্ভূক্তি ঠেকাতে প্রয়োজনে লাগাতার হরতাল দেয়ার হুশিয়ারি দিয়েছে।

সম্মিলিত সামাজিক আন্দোলনের মাগুরা জেলা সভাপতি অ্যাড. মাহবুবুল আকবর কল্লোল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বাসারুল হায়দার বাচ্চু, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আমজাদ হোসেন, জাসদ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।

এদিকে গতকাল বৃহত্তর এই অঞ্চলের সময়োপযোগী উন্নয়নের স্বার্থে ‘মাগুরা বিভাগ’ গঠনের প্রস্তাবনা জানিয়েছেন, মাগুরাবাসির প্রিয়মুখ গনমাধ্যম ব্যক্তিত্ব রাজীব মিত্র ‘জয়। ‘মাগুরা বিভাগ’, যা এখন নতুন সম্ভাবনায় পরিনত হয়েছে। মাগুরাসহ দেশজুড়ে আলোচনার অন্যতম বিষয়ে পরিনত হয়েছে। মাগুরাবাসি স্বাগত জানিয়েছে এই প্রস্তাবকে।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাগুরাকে বিভাগ বাস্তবায়নের বিনীত আবেদন জানানোর পাশাপাশি এ প্রস্তাব সংসদে উপস্থাপনের জন্য মাগুরার দুই সংসদ সদস্যের কাছেও বিনীত অনুরোধও জানিয়েছেন জয়।

মাগুরা ও এ অঞ্চলের বিশিষ্ট জনেরা তাদের মতামতে জানিয়েছেন, বৃহত্তর এই অঞ্চলের সময়োপযোগী উন্নয়নের স্বার্থে ভৌগলিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ন অবস্থানে রয়েছে মাগুরা। যাকে কেন্দ্র করে বৃহৎ এই অঞ্চলের অর্থনৈতিকসহ সামগ্রীক উন্নয়ন দ্রুততর ও পরিকল্পিত ভাবে করা সম্ভব। যশোর-নড়াইল-ঝিনাইদহ-মাগুরা-রাজবাড়ি-ফরিদপুর নিয়ে মাগুরা বিভাগ যা বাস্তবায়ন বৃহত্তর এই অঞ্চলকে করবে সমৃদ্ধ।

মাগুরা দক্ষিন বাংলার প্রবেশ দ্বার হিসাবে পরিচিত। আর সেকারনে সামগ্রীক উন্নয়নের স্বার্থে ‘মাগুরা বিভাগ’ সময়ের সঠিক সিদ্ধান্ত। প্রতিটি মাগুরাবাসিকে এ দাবির সাথে একাত্নতা জানানোর আহবানের পাশাপাশি মাগুরাকে যশোর থেকে বিচ্ছিন্নের বিভিন্ন অপচেষ্টা ও বৃহত্তর যশোর জেলার সংস্কৃতি ধ্বংসের যে চক্রান্ত চলছে ‘মাগুরা বিভাগ’ হলে তা রক্ষা পাবে মনে করেন তারা। বৃহত্তর যশোরকে সাথে নিয়েই ‘মাগুরা বিভাগ’ প্রস্তাব। মাগুরা-যশোর এক ও অবিচ্ছেদ্দ।

খুলনার পাশ্ববর্তী জেলা হওয়ায় যশোরকে বিভাগ ঘোষনা ও বিভাগ গঠনের যেসব ভিন্নভিন্ন দাবি রয়েছে সেগুলো বিবেচনায় ‘মাগুরা বিভাগ’ একটি উন্নয়নমুখী সমাধান বলে বিশেষজ্ঞরা মনে করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: