মাগুরানিউজ.কমঃ
স্টাফ রিপোর্টার-
“মানসম্মত শিক্ষা, জাতীর প্রতিজ্ঞা” এই প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার থেকে মাগুরায় শুরু হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬। এ উপলক্ষে সকাল ১০টায় শহরে বনার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে শহরের পিটিআই স্কুল ও ট্রেনিং সেন্টারে আয়োজন করা হয় উদ্ধোধনী অনুষ্ঠানের।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়।
অনুষ্ঠানে মাগুরার জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথিদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম, পিটিআই এর সুপার বাদল চন্দ্র বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজউদ্দোহা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা সদরসহ ৪ উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমুহের পক্ষে চারটি প্যাভিলিয়ন দেওয়া হয়। এসকল প্যাভিলিয়ন থেকে শিক্ষার্থীদের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ধারনা প্রদান করা হয়।


