মাগুরানিউজ.কমঃ
যুব ওয়ানডে ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক এখন বাংলাদেশি এই যুবা।
মাগুরা নিউজের অভিনন্দন নাজমুল হোসেন শান্তকে।
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। যুব ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। সব মিলিয়ে যুব বিশ্বকাপে বাংলাদেশের পঞ্চম আর যুব ওয়াডেতে বাংলাদেশের ১৭তম সেঞ্চুরি।
রোববার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেন শান্ত, যা তার ক্যারিয়ার সেরা ইনিংসও।
এই ইনিংস খেলার পথে বিশ্ব রেকর্ডও গড়েন বাঁহাতি এ ব্যাটসম্যান। যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক এখন বাংলাদেশের এ প্রতিভাবান ক্রিকেটার।

