মাগুরায় দুই ভাইয়ের বিরোধে সংঘর্ষঃ নিয়ন্ত্রনে ৪০ রাউন্ড গুলি

মাগুরানিউজ.কমঃ

ফাইল ফটো
ফাইল ফটো-

বিশেষ প্রতিনিধি-

মাগুরায় দুই ভাইয়ের বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ৩জন গুলিবিদ্ধ ও অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৮ রাউন্ড সর্টগানের গুলি ও ২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। 

আজ রবিবার মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া গ্রামে এই ঘটনা ঘটে। সকাল থেকে দুপুর পর্যন্ত এই সংঘর্যের ঘটনা ঘটে।

স্থানীয় ও আহতরা জানান, বেলা ১১টার দিকে উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের ফিরোজ এলাহী মিন্টু ও তার ভাই পাখি মোল্যার মধ্যে গাছ কাটাকে কেন্দ্র করে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে মিন্টু তার ভাই পাখিকে মারধোর করে। এ খবর ছড়িয়ে পড়লে একদিকে মিন্টুর সমর্থকরা এবং পাখি মোল্যার পক্ষে লুলু মোল্যার নেতৃত্বে অপর পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজুল ইসলাম জানান- উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ ৩৮ রাউন্ড সর্টগানের গুলি ও ২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে ও পুলিশের রাবার বুলেটে উভয় পক্ষের ২০ ব্যক্তি আহত হয়েছেন।

এরমধ্যে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। তাদের মধ্যে গুলিবিদ্ধ গৃহবধু রেণু (৫০), মনিরুল (২৮) ও সাদিকুল (২৫) এবং সংঘর্ষে আহত ভিকু মিয়া (৩২), সরোয়ার (৫০) ও এনামুল (৩০) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষের সময় জাফর মোল্যার বাড়ি ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন।

এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

মহম্মদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোসসেদুল মমিন জানান- আহতদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা আশংকামুক্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: