বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

মাগুরানিউজ.কমঃ 

mn

ঢাকা অফিস-

২০১৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১১ জন বিশিষ্ট কবি, লেখক, গবেষক ও শিক্ষাবিদ।

বৃহস্পতিবার সকালে একাডেমির সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এ সময় একাডেমির পরিচালক মোহাম্মদ আবদুল হাই, ড. জালাল আহমেদ, ড. মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এবারের পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন- কবিতায় আলতাফ হোসেন, কথাসাহিত্যে শাহীন আখতার, প্রবন্ধে আবুল মোমেন ও আতিউর রহমান, গবেষণায় মনিরুজ্জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তাজুল মোহাম্মদ, ভ্রমণ সাহিত্যে ফারুক চৌধুরী, শিশুসাহিত্যে সুজন বড়ুয়া, অনুবাদে আব্দুস সেলিম, নাটকে মাসুম রেজা, বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ বিভাগে শরীফ খান।

বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদ এ বছরের সেরাদের নির্বাচিত করেন।

আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেবেন সেরাদের হাতে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: