আকাশে ঈশ্বরের হাত!

মাগুরানিউজ.কমঃ 

mn

আকাশে দেখতে পাওয়া বিচিত্র আকৃতির মেঘটিকে বলা হচ্ছে ‘ঈশ্বরের হাত’। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে ঈশ্বরের হাত নিয়ে এমনিতেই নানান মিথ চালু আছে। তাই আকাশের এই আগুন রঙা হাতের আকৃতির মেঘটিকে ঈশ্বরের হাত ভাবতে এক মুহূর্তও দেরি হয়নি পর্তুগিজদের। অবশ্য মনে হবারই কথা, কারণ মেঘের আকৃতিটা এমন ভাবে দৃশ্যমান ছিল যে, দেখলে মনে হবে হাতের মুঠির মধ্যে ধরা আছে কোনো আগুনের গোলা। যে কোনো মুহূর্তে সৃষ্টি ধ্বংসের উদ্দেশ্যে নেমে আসতে পারে ওই গোলা।

গত সোমবার পর্তুগালের মাদেইরা দ্বীপ দিয়ে যাচ্ছিলেন ৩২ বছর বয়সী আবহাওয়া বিষয়ক ব্লগার রোজারিও পেকো। সকালের আকাশের এই দৃশ্য তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে, নিজের জীবদ্দশায় মেঘের এমন রূপ তিনি দেখতে পাবেন। সকালের ওই সময়টায় মূলত সবাই কর্মব্যস্ত থাকেন এবং যে যার কর্মস্থলে তাড়াহুড়ো করে যান। কিন্তু সোমবার সকালে রাস্তায় থাকা সকল কর্মব্যস্ত মানুষ কিছু সময়ের জন্য হলেও থমকে দাড়িয়েছিলেন ঈশ্বরের এই মহিমান্বিত হাতটি দেখার জন্য।

অবশ্য আমাদের ব্লগার পেকো শুধু মুগ্ধ হয়ে তাকিয়েই ছিলেন না। পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষও যাতে এই মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করতে পারে তাই নিজের ক্যামেরা দিয়ে চট করে কয়েকটি ছবি তুলে রাখেন। পরবর্তীতে তার নিজের ব্লগে সেই ছবি পোস্ট করেন সবার উদ্দেশ্যে। ব্লগে এই ছবি দেয়ার পর অনেকেই এই দৃশ্যটির সঙ্গে হলিউডের জনপ্রিয় মুভি ফ্যান্টাস্টিক ফোরের একটি দৃশ্যের তুলনা করেন। তবে তুলনাকারীরা এটাও বলেছেন, সিনেমার দৃশ্যের তুলনায় প্রকৃতির এই অদ্ভুত দৃশ্যায়ন অনেক বেশি রোমাঞ্ছকর।এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: