মাগুরানিউজ.কমঃ
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৬ আজ শেষ দিন। তিন দিনব্যপি এ মেলা স্কুল,কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আগমনে মুখরিত ছিলো।
আজ সন্ধায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, ‘জ্ঞান এবং স্বপ্নের মিশেলেই তরুণরা-ছাত্ররা বড় কিছু উদ্ভাবন করে ফেলে। সমাজ ও মানুষের নানা প্রয়োজন ভাবিয়ে তোলে তাদেরকে। আর এ প্রয়োজন থেকেই প্রযুক্তি বা কৌশল উদ্ভাবনে মনোযোগী হন তারা। নানা প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে অনেকক্ষেত্রেই সাফল্য আসে। তরুণদের সাফল্য উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখায় আমাদের।’
তিনি বলেন, তরুণদের নিজে উদ্যোগের এ কাজগুলোই শিল্পোন্নত বাংলাদেশ বিনির্মাণের ‘মাঠের কাজ’। তাদের উদ্ভাবনী সাফল্য জাতীয় শিল্প ও বাণিজ্যে বাস্তবায়ন করতে হবে। আমাদের অনেক উদ্ভাবন বিদেশে সমাদৃত হয়। সেখানে সেগুলো বড় আকারে বাস্তবায়িতও হয়। কিন্তু দেশে এগুলো বাস্তবায়িত হয় না। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এরকম প্রযুক্তি ও কৌশল অবলম্বন করে দ্রুত বহু দূর এগিয়ে যেতে পারে।
সমাপনী আয়োজনে জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


