আজ শনিবার, জুন ১৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, জনদুর্ভোগ
মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরের নহাটা ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনতাদের নিয়ে কমিউনিটি পুলিশিংয়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম এবং এলাকার সাধারন লোকজনের উপস্থিতিতে এলাকার দাঙ্গা-হাঙ্গামা, সংঘর্ষ, মানব পাচার রোধ, মাদক নিয়ন্ত্রন, পারিবারিক কলহ নিস্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।
রবিবার দুপুরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।
মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- নহাটা ইউপি চেয়ারম্যান মোস্তফা সিদ্দিকী লিটন, আলী মিয়া, দাউদ হোসেন, আবু জাফর মোল্যা, লিয়াকত আলী প্রমুখ।


