একাদশে ভর্তি ২৬ জুলাই পর্যন্ত

মাগুরানিউজ.কমঃ

Nahid1436073310

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যেসব শিক্ষার্থী এখনো একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি, তারা বিলম্ব ফি ছাড়াই ২৬ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবে।

রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় একাদশ শ্রেণিতে ভর্তি জটিলতার জন্য দুঃখও প্রকাশ করেন মন্ত্রী।

উন্নয়নের বেদনা ভোগ করতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘একাদশ শ্রেণিতে একসঙ্গে বিপুল শিক্ষার্থী ভর্তি এবারই প্রথম। কম ঢাল-তলোয়ার নিয়ে যুদ্ধে নেমেছি। আমাদের প্রযুক্তিগত ক্ষমতা, সক্ষমতা ও সীমাবদ্ধতা রয়েছে। এ কারণে  ভর্তি প্রক্রিয়ায় সমস্যা হয়েছে। আমরা নিশ্চিত, এবারের মতো সমস্যা ভবিষ্যতে থাকবে না।’

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘রোববার সকাল ১০টা পর্যন্ত ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। আর যেসব শিক্ষার্থী এখনো ভর্তি হতে পারেনি তারা কোনো রকম বিলম্ব ফি ছাড়াই আগামী ২১ দিনের মধ্যে ভর্তি পারবে।’

চার ধাপে ভর্তি :

শিক্ষামন্ত্রী জানান, চারটি ধাপে  শিক্ষার্থীরা একাদশে ভর্তির সুযোগ পাবে। এরমধ্যে ২৮ জুন প্রকাশিত প্রথম তালিকার  প্রার্থীরা ২৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে যেসব শিক্ষার্থী ভর্তি হতে পারেনি তারা আগামীকাল সোমবার (৬ জুলাই) পর্যন্ত ভর্তির আবেদন এবং ৭ ও ৮ জুলাই ভর্তির ‍সুযোগ পাবে।

প্রথম ও দ্বিতীয়  মেধা তালিকায় যেসব শিক্ষার্থী নির্বাচিত হয়নি বা নির্বাচিত হয়েও ভর্তি হয়নি তারা ৯ থেকে ১০ জুলাই পর্যন্ত আবেদন এবং ১২ জুলাই পর্যন্ত ভর্তির সুযোগ পাবে।

যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেনি বা অসুস্থতাসহ অন্য কোনো কারণে  ভর্তি হতে পারেনি তাদের বিলম্ব ফি ছাড়া ভর্তির সুযোগ দেওয়া হবে।এসব শিক্ষার্থী ১৩ থেকে ২১ জুলাই আবেদন করতে পারবে। বাছাই করে ২৩ জুলাই তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৫ থেকে ২৬ জুলাই পর্যন্ত ভর্তির সুযোগ পাবে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এ প্রক্রিয়ার ফলে ছেলে মেয়েরা সংকট থেকে রেহাই পাবে। কোনো শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হবে না।’

শিক্ষামন্ত্রী এও বলেন, ‘একাদশে ভর্তির ক্ষেত্রে ভর্তি বাণিজ্য, ঘুষ বাণিজ্য ও কোচিং বাণিজ্য ছিল। অনলাইনে ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে তা দূর হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: