বিজয় দিবসে এবার ‘কোটি কণ্ঠে’ জাতীয় সংগীত

মাগুরানিউজ.কমঃ

mnজঙ্গিবাদ প্রতিরোধে এবারের বিজয় দিবসে ‘কোটি কণ্ঠে জাতীয় সংগীতের’ ডাক দিয়েছে ‘বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটি’। ১৬ ডিসেম্বর বিকাল ৪টা ৩১ মিনিটে সারা দেশে একযোগে জাতীয় সংগীত গাওয়া হবে। কেন্দ্রীয় কর্মসূচিটি হবে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। শুক্রবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান, বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ইমরান এইচ সরকার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৪টা ৩১ মিনিটে আত্মসমর্পণ করেছিল বর্বর পাকিস্তানি বাহিনী। ২০১৩ সাল থেকে ঠিক এ সময়েই সারা দেশসহ বিশ্বব্যাপী লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে বিজয়ের উৎসবকে আগামীর প্রত্যয়ে পরিণত করে আসছে জাতীয় কমিটি’।
এ বছর দেশের প্রতিটি জেলা-উপজেলা-ইউনিয়ন-গ্রামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিকাল ৪টা ৩১ মিনিটে একযোগে জাতীয় সংগীত গাওয়ার পাশাপাশি সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান ইমরান।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র বলেন, ‘এবার কেবল লাখো কণ্ঠে নয়, কোটি কণ্ঠে বিশ্বব্যাপী জাতীয় সংগীত গাইবেন সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা মুক্তিকামী সকল মানুষ’।
‘জাতীয় সংগীতের পবিত্র সুরে বিশ্বব্যাপী প্রতিহত করবেন যুদ্ধাপরাধ, মৌলবাদও জঙ্গিবাদী অপশক্তিকে; শপথ নেবেন মুক্তিযুদ্ধের চেতনাপ্রসূত শোষণমুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে’।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: