আজ শুক্রবার, জুন ২৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
- শ্রীপুরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
- শ্রীপুর ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- শ্রীপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরে শান্তি রক্ষায় পুলিশের বিশেষ উদ্যোগে সংঘর্ষের সরঞ্জাম ঢাল-সড়কি-রামদা জমা দিয়েছে গ্রামবাসী। বৃহস্পতিবার বিকালে ফলসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাগুরার সহকারি পুলিশ সুপার সূদর্শন রায়ের কাছে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষের দেশীয় এসব সরঞ্জাম জমা দেন।
মাগুরার মহম্মদপুরের ফলসিয়া গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বুধবার বিকালে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।
উল্লেখ্য, দীঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোতা মিয়া এবং সাধারণ সম্পাদক হিরু মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। পূর্ববিরোধের জের ধরে ঘটনার দিন বিকালে উভয় পক্ষের সমর্থকরা ঢাল, সড়কি, লাঠিসোডা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ১০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
এ ঘটনায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে। এ পরিস্থিতিতে এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে।
এ সময় সহকারি পুলিশ সুপার (শিক্ষানবীস) আসাদুজ্জামান, মহম্মদপর থানার ওসি রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহ্বাজ গোলাম রব্বানী, দীঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোতা মিয়া, সাধারণ সম্পাদক হিরু মিয়া, ইউপি চেয়ারম্যান আছাদুজ্জামান, অ্যাড, তারিকুল ইসলাম তারা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


