ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ২০১৬: ঘোষিত হলো সূচি।

মাগুরানিউজ.কমঃ

mnদুই বছরের প্রতীক্ষা শেষে আবার টি-টোয়েন্টি ক্রিকেটের বৈশ্বিক আসরের অপেক্ষা শুরু হলো। আগামী বছরের আট মার্চ থেকে তিন এপ্রিল পর্যন্ত সময়ে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ২০১৬।

গতকাল আসরের গ্রুপিং ঘোষণা করেছে আইসিসি। পুরুষ বিভাগের প্রথম রাউন্ডে বাংলাদেশের গ্রুপে আছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমান। প্রথম রাউন্ডের চ্যাম্পিয়ন দল দ্বিতীয় রাউন্ডে খেলবে অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের মতো দলের সঙ্গে।

তার আগে প্রথম রাউন্ডের তিন ম্যাচকে দ্বিতীয় পর্বের প্রস্তুতি হিসেবে দেখছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

গতকাল তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস টি-টোয়েন্টিতে ভালো দল। দ্বিতীয় পর্বে যাওয়ার আগে এই গ্রুপে খেলাটা বাংলাদেশের জন্য ভালোই হবে বলে মনে করছি। প্রস্তুতিটা নিয়ে রাখা যাবে।’

২০১৪ সালে দেশের মাটিতে অনুষ্ঠেয় আসরেও প্রথম রাউন্ডে খেলতে হয়েছিলো বাংলাদেশকে। এবারও তাই খেলতে হচ্ছে। এ প্রসঙ্গে বাশার বলেন, ‘দশ নম্বরে থাকলে কিছু নিয়ম তো মানতেই হবে। আমরা আরো এগিয়ে এলে তখন নিশ্চয় সরাসরি দ্বিতীয় রাউন্ডেই খেলবো।’

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই বৈশ্বিক আসরে ১৬টি দেশে নারী ও পুরুষের ২৪টি দল অংশগ্রহণ করবে। ভারতের আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৫৮টি ম্যাচ। নয়াদিল্লি ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে আসরের সেমিফাইনাল।ফাইনালের জন্য কলকাতাকে বেছে নিয়েছে আইসিসি।

টুর্নামেন্ট শুরুর দিন মাঠে নামবে হংকং ও জিম্বাবুয়ে। গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা প্রথম খেলবে ১৭ মার্চ। এর দুদিন পর ১৯ মার্চ ধর্মশালায় মুখোমুখি হবে ভারত- পাকিস্তান।

প্রথম রাউন্ডের গ্রুপ; গ্রুপ ‘এ’: বাংলাদেশ, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমান। গ্রুপ ‘বি’: জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, হংকং ও আফগানিস্তান।

দ্বিতীয় রাউন্ড বা সুপার টেনের গ্রুপ এক: শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং প্রথম রাউন্ডের গ্রুপ বি-এর বিজয়ী। গ্রুপ দুই: ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্রথম রাউন্ডের গ্রুপ এ-এর বিজয়ী।

নারী বিভাগের গ্রুপ: গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড। গ্রুপ ‘বি’:ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: