অগ্রিম টিকিটে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করলেন মাগুরার যাত্রীরা

মাগুরানিউজ.কমঃ

Screenshot_50

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষ দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট কিনতে এসে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছেন। শুক্রবার সকালে রাজধানীর অন্যতম বাস টার্মিনাল গাবতলিতে গিয়ে অগ্রিম টিকেট পাওয়া মাগুরার যাত্রীদের সঙ্গে কথা বললে তারা এই অভিযোগ করেন।

গাবতলী থেকে মাগুরানিউজ’র বিশেষ প্রতিনিধি জানান, সকালে রাজধানীর গাবতলি টার্মিনাল ও বাস কাউন্টারগুলোতে গিয়ে দেখা যায়, অগ্রিম টিকিটের জন্য ভোর থেকে মানুষের উপচেপড়া ভিড়। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনেছেন অনেকেই।

মাগুরা যাওয়ার জন্য ১৬ তারিখের টিকিট কিনতে আসা জসিম সিকদার বলেন, ভোর ৫টা সময় তিনি ঈগল পরিবহণ কাউন্টারের সামনে এসে লাইনে দাঁড়িয়েছেন। স্বাভাবিক সময়ের তুলনায় ৭০ থেকে ১০০ টাকার মতো বেশি ভাড়া নেয়া হচ্ছে।

এ বিষয়ে ঈগল পরিবহণের কাউন্টার মাস্টার মোহাম্মদ বশিরের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে ভাড়া বেশি নেয়া হচ্ছে না। আমরা সরকারের নির্ধারিত ভারাই নিচ্ছি। যাত্রীরা যা বলছেন, তা আসলে তারা না জেনে বলছেন। কারন, স্বাভাবিক দিনে বাস মালিক কর্তৃপক্ষ সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেন যাত্রীদের কাছ থেকে। সরকারের বেধে দেওয়া ভাড়া শুধু ঈদের সময় আদায় করার কারনে যাত্রীরা মনে করছেন বেশি ভাড়া নেয়া হচ্ছে।

অন্যদিকে টিকিট কিনতে এসে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারীরা। কোনো কাউন্টারে নারীদের জন্য আলাদা ব্যবস্থা না থাকায় পুরুষদের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হয়েছে তাদের। কাঙ্খিত টিকিট পেলেও বাড়তি ভাড়া নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: