কাত্যায়নী উৎসবে মাগুরা বিশ্বসেরা!

মাগুরানিউজ.কম:

mn

রাজীব মিত্র-

প্রতি বছরের মতো এবছরও বিশ্বের সবচেয়ে জাকজমকপূর্ণ ও সর্ববৃহৎ কাত্যায়নী পূজার আয়োজনে ব্যস্ত সময় পার করছে মাগুরা। ১৭ নভেম্বর মঙ্গলবার ষষ্টি পুজার মধ্যদিয়ে মাগুরাতে শুরু হবে এই আয়োজন যা কাত্যায়নী উৎসব নামেও বিশ্বজুড়ে সমান পরিচিত। কাত্যায়নী পূজার আয়োজনে মাগুরা সারাবিশ্বে সর্ববৃহৎ।

এ বছর জেলায় মোট ৬২টি মণ্ডপে কাত্যায়নী পূজার ঢাক বাজবে।এবারও এ পূজাকে সামনে রেখে সাজ সাজ রব বিরাজ করছে গোটা মাগুরায়। ইতোমধ্যে পূজার প্রস্তুতি চলছে পুরোদমে। শহরের প্রধান ৭টি মণ্ডপে রাতদিন চলছে সাজসজ্জার কাজ।

মাগুরায় কাত্যায়নী পূজাই হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। দেশের বিভিন্ন জেলা এমনকি পাশ্ববর্তী দেশ ভারত, নেপাল, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু দর্শনার্থী মাগুরাতে আসেন পূজা দেখতে। এ উপলক্ষে শহরের বিভিন্নস্থানে দৃষ্টি নন্দন লাইটিং, তোরণ, গেট, প্যান্ডেল তৈরির কাজ চলছে পুরোদমে। চোখ ধাঁধাঁনো ঝলমলে আলোকসজ্জায় সাজানো হচ্ছে পূজামণ্ডপসহ আশপাশের এলাকা।

শহরের জামরুলতলা, নতুন বাজার, দরিমাগুরা, বাটিকাডাঙ্গা, পারনান্দুয়ালী, সাজিয়াড়া, শিবরামপুর পূজা মণ্ডপসহ বিভিন্ন মণ্ডপগুলোকে অপরূপ সাজে সজ্জিত করার জন্যে ডেকোরেটরের কর্মীদের কাজ চলছে রাত জেগে।

পূজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। এ পূজাকে ঘিরে সব ধর্মের মানুষের অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয় মাগুরায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: