“মারো রে ছক্কা, মারো রে….আমরা যে ভিক্টোরিয়ান্স”- কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যাত্রা শুরু

মাগুরানিউজ.কম: 

mn

ঢাকা অফিস-

“মারো রে ছক্কা, মারো রে….আমরা যে ভিক্টোরিয়ান্স”- কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যাত্রা শুরু হলো। আর বিআরবি-বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-২০, ২০১৫ আসরের নবাগত দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আনুষ্ঠানিক যাত্রার নেতৃত্ব দিলেন দলের মালিক নাফিসা কামাল।

নতুন এই দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মেন্টর ওয়াসিম আকরাম, হেড কোচ মুহাম্মদ সালাহ্‌উদ্দিন, কো-অডিনেটর রাব্বি আমিন সোহান, ম্যানেজার খালেদ মাসুদ পাইলট, মিডিয়া ম্যানেজার সোহানুজ্জামান খান নয়ন।

জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার দলটির যাত্রার উদ্বোধন করেন বিসিবি, এসিসি, আইসিসির সাবেক প্রেসিডেন্ট, ও বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।

দলের এম্বাসেডর হিসাবে থাকছেন চলচিত্র তারকা অনন্ত জলিল এবং তার স্ত্রী বর্ষা ।

mn

“মারো রে ছক্কা, মারো রে চার, কে আছো সামনে কি সাহস কার.. আমরা যে ভিক্টোরিয়ান্স” এই থিম সংএর কন্ঠ দিয়েছেন মিলা এবং তাপস। সংগীত আয়োজনে ফুয়াদ।

উইন অর উইর শ্লোগানে এবারের আসরে মাঠ মাতাবেন বলে ঘোষণা করে দলটির অধিনায়ক মাশরাফি।

এ সময অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পুলক, নাইমুর রহমান দূর্জয় এমপি, কামাল আহম্মেদ মজুমদার এমপি, মমতাজ এমপি, আকম বাহাউদ্দিন বাহার এমপি, জাহিস হাসান রাসেল এমপি। এছাড়াও ক্রিকেট বোর্ডের পরিচালকবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: