দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের অধ্যাদেশ জারি

বিডিনিউজ পরিবেশিত সংবাদ মোতাবেক এই অধ্যাদেশ জারির খবরটি স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নিশ্চিত করেছেন ।

এরপর ইসি সচিব সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “অধ্যাদেশটি হাতে পাওয়ার পর আমরা বিধিমালা প্রণয়নসহ প্রয়োজনীয় অন্য সব কাজ দ্রুত সারব, যাতে মধ্য নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে পারি।”

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন দলীয় ভিত্তিতে করতে গত ১২ অক্টোবর মন্ত্রিসভায় স্থানীয় সরকার আইন সংশোধনের  প্রস্তাব অনুমোদন করে।

পৌরসভা নির্বাচন ঘনিয়ে আসায় অধ্যাদেশের মাধ্যমে সংশোধিত আইন কার্যকর করা হবে বলে তখন জানানো হয়েছিল।

আইন সংশোধনের ফলে এখন রাজনৈতিক দলগুলোর প্রতীকেই প্রার্থীরা পৌরসভা নির্বাচন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: