মিডিয়া ক্রিকেটে চ্যানেল আই চ্যাম্পিয়ন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কম:

mn

ঢাকা অফিস- ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত পেপসি-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত ফাইনালে ২২ রানে চ্যানেল ২৪ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চ্যানেল আই। ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন চ্যানেল আই’র শফিক।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ছয় ওভারে ৯৭ রান করে চ্যানেল আই। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন শফিক। জবাবে খেলতে নেমে নির্ধারিত ছয় ওভারে ৭৫ রানেই শেষ হয় চ্যানেল ২৪ এর ইনিংস। ফলে ২২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যানেল আই। 

চ্যাম্পিয়ন দলকে ট্রফি এবং ৫০ হাজার টাকা, রানার্স আপ দলকে ট্রফি এবং ২৫ হাজার, পরাজিত দুই সেমিফাইনালিস্টকে (বাংলাভিশন ও আলোকিত বাংলাদেশ) ১০ হাজার টাকা করে প্রাইজমানি দেয়া হয়। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে ৫ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।

চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদার এমপি।

বিশেষ অতিথি ছিলেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক খুরশীদ ইরফান চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হানিফ ভুইয়া, লায়ন ফিরোজুর রহমান অলিও, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক সারোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী, টুর্নামেন্ট কমিটির কো চেয়ারম্যান শফিকুল ইসলাম শামীম এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মহিউদ্দিন পলাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: