গাছপালা আর উন্মুক্ত স্থানের অভাবে হারিয়ে যাচ্ছে লক্ষ্মীর বাহনেরা৷

মাগুরানিউজ.কম:

mnএই কিছু দিন আগে পর্যন্তও মাগুরায় রাতের আকাশে দেখা মিলত প্যাঁচাদের৷ নগরায়নের দুরন্ত প্রভাবে আজ প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে লক্ষ্মীদেবীর এই বাহনটি৷ বাংলায় প্যাঁচা, পেঁচা, বা পেচক- যে নামেই হোক, নিশাচর এই শিকারি পাখিটিকে গ্রিনল্যান্ড, কুমেরু এবং মনুষ্যহীন কয়েকটি দ্বীপ ছাড়া পৃথিবীর প্রায় সকল স্থানেই এদের দেখা যায়৷ এদের চারটি গোত্রের প্রজাতি জীবাশ্ম হিসেবে পাওয়া গিয়েছে৷ গোটা বাংলাদেশে এক সময় ১৬টি প্রজাতির প্যাঁচার দেখা মিলত৷ এদের মধ্যে দু’টি পরিযায়ী ছাড়া বাকিগুলি ছিল স্থায়ী প্রজাতির৷

মানুষের বসতির কাছাকাছি থাকতে ওরা পছন্দ করে খাদ্যের কারণে৷ হুতুম, ভূতুম, নিমপোখ, কুটুরে এবং লক্ষ্মীপ্যাঁচার প্রায় সব ক’টিই দেখা মিলত৷

শহরে উন্মুক্ত জায়গা এবং দেশজ গাছপালা ক্রমশ কমে যাবার জন্য প্যাঁচার সংখ্যাও কমে যাচ্ছে বলে জানাচ্ছেন পাখি বিশারদরা, কারণ খাদ্যের অভাব৷

বন্যপ্রাণী আইন অনুযায়ী সমস্ত পাখি বিক্রিই আইনত নিষিদ্ধ ঘোষিত হয়েছে৷ কিন্ত্ত সেই আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে শহরের বিভিন্ন মেলাতে নীলকণ্ঠ, মুনিয়া, বাবুই বা মদনার সঙ্গেই বিক্রি হয় হুতোম বা লক্ষ্মীপ্যাঁচা৷ পক্ষী বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ ভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই চিরতরে হারিয়ে যাবে মানুষের পক্ষে উপকারী লক্ষ্মীর এই বাহনটি৷

তবে বাংলার লোককথা এবং লোকশিল্পে শোলা, পোড়ামাটি, ডোকরা বা পটচিত্রে কিন্তু এখনও জাঁকিয়ে বসে আছে প্যাঁচারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: