গ্যাস লাইট বিস্ফোরণে মহম্মদপুরে সেনাসদস্যের বাড়িতে অগ্নিকান্ড

মাগুরানিউজ.কম: 

mnমাগুরার মহম্মদপুর উপজেলা সদরের কলেজ রোডে অবস্থিত আবুল খায়ের নামে এক সেনা সদস্যের বাড়িতে অগ্নিকান্ডে একটি ঘরের সর্বস্ব পুড়ে গেছে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 
আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
গ্যাস লাইট বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। সেনা সদস্য আবুল খায়ের খুলনা সেনানিবাসে কর্মরত।
জানাযায়, ঘটনার দিন দুপুরে ওই সেনা সদস্যের স্ত্রী লিপি খাতুন ঘরের বাইরে কাজ করার সময় তাদের শিশু পুত্র রাতুল (৭) ও রাফি (৩) গ্যাস লাইট নিয়ে আগুন জ্বালাচ্ছিল। হটাৎ করে গ্যাস লাইটটি বিস্ফারিত হলে শিশু দুইটি লাইট ফেলে ভয়ে ঘরের বাইওে চলে আসে। মুহূর্তেই ঘরের চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। দীর্ঘ প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ঘরের নগদ অর্থ, মূল্যবান আসবাবপত্রসহ দুই লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: