সিঁদুর খেলুন, সেলফি তুলুন, তবে বাঁচিয়ে স্মার্টফোন

মাগুরানিউজ.কম:

mnবেলা গড়াতেই প্যান্ডেলে প্যান্ডেলে জমছে ভি়ড়। শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলা। গোটা পুজোটাই জামা, জুতোর ফ্যাশন ছাপিয়ে গিয়ে ট্রেন্ড করেছে সেলফি। তাই সিঁদুর খেলে সেলফি পোস্ট তো আজ মাস্ট। তবে স্মার্টফোনটা কিন্তু বাঁচিয়ে!

সতর্ক থাকবেন কীভাবে-

১। সিঁদুর খেলার সময় স্মার্টফোন যত্ন করে ব্যাগে ঢুকিয়ে রাখুন।

২। সেলফি তোলার আগে রুমাল বা টিস্যু দিয়ে মুখ, আঙুলের ডগা হালকা মুছে নিন। এতে অতিরিক্ত সিঁদুর ঝরে যাবে। না হলে কিন্তু পোশাক, ফোন দুটোই নষ্ট হতে পারে।

৩। যেখানে অনেক ভিড় সেখান থেকে একটু দূরে সরে গিয়ে সেলফি তুলুন। হঠাত্ উদ্দাম সিঁদুর উড়ে এসে নষ্ট করে দিতে পারে স্মার্টফোন।

৪। খেয়াল রাখবেন ছবি তোলার সময় কেউ যেন পিছন থেকে এসে সিঁদুর মাখিয়ে দিতে না পারে। অসাবধানতায় শুধু ফোনের নয়, ক্ষতি হতে পারে আপনার চোখেরও।

৫। সেলফি তুলে পোস্ট করার পরই ব্যাগে ঢুকিয়ে রাখুন ফোন। অতি উত্সাহে তখনই বন্ধুদের দেখাতে যাবেন না। মনে রাখবেন এ দিন বাতাসে উড়বে সিঁদুর। সবাই আপনার মতো হাতও মুছে নেননি। তাই কা়ড়াকাড়িতে সিঁদুর ঢুকে যে কোনও সময় জবাব দিয়ে দিতে পারে আপনার সাধের ফোন।

ব্যাস। সব দিক ঠিকঠাক থাকলে এ বার সুবিধা মতো আলো দেখে, পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে নিজর সেরা অ্যাঙ্গেলে তুলে ফেলুন সেলফি। পোস্ট করলেই লাইকের বন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: