চূড়ান্ত অনুমোদন পেল দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয়

মাগুরানিউজ.কম:

mnচূড়ান্ত অনুমোদন পেয়েছে দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয়। তথ্য ও যোগাযোগ শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়নকে আরও বেগবান করতে দেশে প্রথমবারের মতো বিশেষায়িত এই  ডিজিটাল বিশ্ববিদ্যালয়টি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়টি গাজীপুরের হাইটেক পার্ক এলাকায় স্থাপিত হবে।

এ লক্ষ্যে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ডিজিটাল বিশ্ববিদ্যালয় আইন চূড়ান্ত অনুমোদন পায়। এর আগে গত ২৯ ডিসেম্বর নীতিগতভাবে আইনটি পাস হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান।

খসড়া নীতিমালায় প্রস্তাবিত নাম ডিজিটাল বিশ্ববিদ্যালয় থাকলেও মন্ত্রিসভার সদস্যরা এর নাম বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দেন।

জানা গেছে, আইসিটি শিক্ষার গুণগত উৎকর্ষের মাধ্যমে উন্নয়নের গতি ত্বরান্বিত করাই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।

সচিব বলেন, এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হবে। তবে এটি মূলত হবে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। প্রস্তাবে ট্রেজারার না রাখার কথা থাকলেও সেই পদও রাখার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা বা গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ আকর্ষণীয় করতে বেতন ও অন্যান্য সুবিধার প্রতি গুরুত্ব দেওয়া হবে। পাশাপশি এখানে প্রথাগত শিক্ষার পাশাপাশি দূরশিক্ষণ ও অনলাইন শিক্ষার ব্যবস্থা থাকবে। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় একাডেমিক কাউন্সিলে আইসিটি খাতের ব্যক্তিরা থাকবেন। থাকবেন এ খাতের উদ্যোক্তারা। একাডেমিক কাউন্সিলে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মনোনীত দুজন আইসিটি শিল্প উদ্যোক্তা থাকবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: