মাগুরার ‘স্বর্ন-কিশোরী’ মাগফেরাত খাতুন

মাগুরানিউজ.কম: 

mn

মাগুরার শিংড়া বিহারী লাল শিকদার ডিগ্রী কলেজে গতকাল অনুষ্ঠিত হয়েছে কিশোরী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান স্বর্ণ-কিশোরী। প্রতিযোগিতায় শতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মাগফেরাত খাতুনকে স্বর্ণ-কিশোরী নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি, স্বর্ণ-কিশোরী নেটওয়ার্কের প্রধান ফারজানা ব্রাউনিয়া, মাগুরা জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, জেলা সিভিল সার্জন এফ বি এম আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন কার্যলয়ের শিক্ষা-স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা জিল্লুর রহমান ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি শামীম খান।

অনুষ্ঠান উপস্থাপনা করেন ২০১৪ সালের দেশ সেরা স্বর্ণ কিশোরী মোনামী মেহনাজ।

অনুষ্ঠানে স্থানীয় ১৮ টি স্কুলের ছাত্রীরা অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতার মাধ্যমে প্রথমে ২১ জন ছাত্রীকে নির্বাচিত করা হয়। দ্বিতীয় পর্যায়ে ৫ জন। সর্বশেষ উপস্থিত বক্তৃতার মাধ্যমে শতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মাগফেরাত খাতুনকে স্বর্ন-কিশোরী নির্বাচিত করা হয়।

“স্বর্ন-কিশোরী”র আয়োজনে উপস্থিত শিক্ষার্থীরা তাদের এলাকায় স্বর্ন-কিশোরী অনুষ্ঠানের আয়োজন করায় কৃতজ্ঞতা জানিয়েছেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, চ্যানেল আই কতৃপক্ষ ও স্বর্ন-কিশোরী’র ফারজানা ব্রাউনিয়াকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: