মাগুরানিউজ.কম:
নার্স নিয়োগে বয়সসীমা ছয় বছর বাড়ানো হয়েছে। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইঞা জানান, সরকার আরও ১০ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে স্টাফ নার্স ও সিনিয়র স্টাফ নার্সদের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৬ বছর করা হয়েছে।
সচিব আরো জানান, সিনিয়র স্টাফ নার্স নিয়োগের যে বিধিমালা রয়েছে, তা শিথিল করে এ প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

